শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন হবে উৎসবমুখর— নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

 নরসিংদী জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আগের যেকোনো নির্বাচনের তুলনায় এবার আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা ও তৎপরতা আরও বাড়ানো হবে, যাতে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়। “নির্বাচন শেষ পর্যন্ত নির্ভর করে ভোটারদের ওপর। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যেতে পারলে তাদের বাধাগ্রস্ত করার সুযোগ কেউ পাবে না,” মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতায় গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাংবাদিকদের অনুসন্ধানী ভূমিকা বজায় রেখে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান তিনি। এমনকি তাঁর বা তাঁর আত্মীয়দের সম্পৃক্ততাসহ কোনো অনিয়ম থাকলেও তা প্রকাশ্যে তুলে ধরতে গণমাধ্যমকে উৎসাহিত করেন।

বুধবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার–বীজ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। এর আগে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit