বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আইএমএফ থেকে আরও ১২০ কোটি ডলার সহায়তা পাচ্ছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার আইএমএফের নির্বাহী বোর্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার দ্বিতীয় দফা পর্যালোচনা শেষে নতুন এই ঋণ অনুমোদন করা হয়েছে। এ অর্থের মধ্যে ১০০ কোটি ডলার ব্যয় করা হবে দেশের নিয়মিত অর্থনৈতিক কার্যক্রমে, আর বাকি ২০ কোটি ডলার ব্যবহার হবে জলবায়ু–সংক্রান্ত দুর্যোগ মোকাবেলা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে (যেমন বন্যা প্রতিরোধ, ঘূর্ণিঝড় সহনীয় তৈরি ইত্যাদি)।

এর আগে ২০২৪ সালে আইএমএফ দুই ধাপে পাকিস্তানকে ৩৩০ কোটি ডলার ঋণ দেয়। শর্ত ছিল—এই অর্থ ৩৭ মাসে কিস্তিতে পরিশোধ করতে হবে। নতুন অনুমোদিত ১২০ কোটি ডলার যোগ হওয়ায় পাকিস্তানের মোট আইএমএফ সহায়তার পরিমাণ আরও বেড়ে গেল।

দীর্ঘদিন ধরেই পাকিস্তান আইএমএফের ওপর নির্ভরশীল। করোনা–পরবর্তী সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় দেশটির সামনে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। ফলে নতুন ঋণ পেতে ইসলামাবাদকে কঠোর শর্ত মানতে হচ্ছে এবং অনেক আয়োজন করে ঋণ সংগ্রহ করতে হচ্ছে।

আইএমএফ বলছে, পাকিস্তানকে ঋণ দেওয়া অব্যাহত রাখতে হলে দেশটিকে সংস্কার পরিকল্পনা অনুযায়ী রাজস্ব ব্যবস্থা, ব্যয় নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit