বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে অংশ নিতে নেপালে ১১৪ দলকে অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের নির্বাচন কমিশন জানিয়েছে, গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর প্রথম নির্বাচনে অংশ নিতে ১১৪টি রাজনৈতিক দলকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নতুন দলও রয়েছে।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার এসব তথ্য জানায়।

নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই জানান, ৩ কোটি মানুষের দেশটিতে ২০২৬ সালের ৫ মার্চের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার তাদের নাম নিবন্ধন করেছেন। ভট্টরাই বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করছি যে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

 তিনি আরও বলেন, কর্মকর্তারা একটি ‘স্বাধীন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ’ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

অনুমোদিত ১১৪ দলের প্রায় এক-পঞ্চমাংশ নতুন। যার মধ্যে গত ৮ ও ৯ সেপ্টেম্বর আলোড়ন সৃষ্টিকারী দুর্নীতিবিরোধী বিক্ষোভে নেতৃত্ব দেওয়া তরুণ কর্মীদের নিবন্ধিত দলও রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞা সেই আন্দোলনের সূচনা করলেও, অর্থনৈতিক সংকট ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ আন্দোলনকে উসকে দেয়।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, নেপালের কর্মশক্তির প্রায় ৮২ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কর্মরত, আর ২০২৪ সালে মাথাপিছু জিডিপি ছিল ১ হাজার ৪৪৭ মার্কিন ডলার।

প্রাথমিকভাবে বিক্ষোভের নেতৃত্ব দেয় ২৮ বছরের নিচের তরুণদের সমন্বয়ে গঠিত ‘জেন জি’ প্রজন্ম। আন্দোলন দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে এবং পার্লামেন্ট ও সরকারি কার্যালয়ে আগুন দেওয়া হয়। যার ফলে একপর্যায়ে সরকারের পতন ঘটে। সহিংসতায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit