সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো ইরানে ফের অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, শুধু ট্রাম্পের অনুমতির অপেক্ষা রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটন দ্বীপ সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ্যাম্পিয়ন নাসির-আকবররা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

নিউজ ডেক্স : টি-টোয়েন্টির পর এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম শ্রেণির ট্রফিও নিজেদের করে নিল রংপুর বিভাগ। আজ রাজশাহীতে বরিশাল-সিলেট বিভাগের ম্যাচ ড্র হতেই রংপুরের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়। তৃতীয়বারের মতো এনসিএলের দীর্ঘ সংস্করণের শিরোপা জিতেছে রংপুর। ট্রফি জয়ের কাজটা গতকালই সেরে রেখেছিলেন আকবর আলী-নাসির হোসেনরা। খুলনাকে শেষ রাউন্ডে ৭ উইকেটে হারিয়ে। তবে গতকাল বগুড়ায় চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন করতে পারেনি তারা। রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা বাকি ছিল। বাকি ছিল বলার কারণ বরিশাল-সিলেট ম্যাচ শেষ হতে তখন এক দিন বাকি। দুই দলের টেস্টটি যে ড্র হতে যাচ্ছে গতকালই বোঝা গিয়েছিল।

তবে রাজশাহীতে যদি আজ অলৌকিক কিছুর মধ্য দিয়ে সিলেট জয় পেত তাহলে তারাই চ্যাম্পিয়ন হতো। সেই অলৌকিক কিছু ঘটেনি আজ। বরিশালের দেওয়া ৩২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সিলেট ৫ উইকেটে ১৮৭ রান করতেই ম্যাচ ড্র মেনে নিতে বাধ্য হয় দুই দলের অধিনায়ক। তাতে শিরোপা ধরে রাখা হলো না অধিনায়ক জাকির হাসানের দলের। এতে করে ২০১৪-১৫ মৌসুম ও ২০২২ সালের পর তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো রংপুর। সব মিলিয়ে ৭ ম্যাচে সমান ৩ জয়-ড্রয়ে ৩১ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বাকিটিতে হেরেছে। অন্যদিকে ২ জয় ও ৫ ড্রয়ে ২৮ পয়েন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেটকে।

 

 

কিউএনবি/মহন/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit