রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

১৫ দিনেও খোঁজ মেলেনি চৌগাছার সেই পুলিশ সদস্যর

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : ১৫ দিনেও খোঁজ মেলেনি নি খাঁজ হওয়া যশোর চৌগাছার সেই পুলিশ সদস্য আক্তারুজ্জামান (৪৬)। ২৬ নভেম্বর বৃহসপতিবার বিকেল থেকে নিখোঁজ হন এ পুলিশ সদস্য। নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার শিমা এ বিষয়ে চৌগাছা থানায় অভিযোগ করলেও কোন খোঁজ পাননি পুলিশ।

নিখোঁজ আক্তারুজ্জামান উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিচুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত আছেন। তার বিপি নং ৮৪০৩০২৪৬৪৪। স্ত্রী শাহিনা আক্তার চৌগাছা থানায় অভিযোগপত্রে উল্লেখ করেন, আমি আমার তিন মেয়ে সন্তান নিয়ে চৌগাছা পৌর শহরের ইছাপুরের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করি।

নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার শিমা বলেন, স্বামী ২৬ নভেম্বর ৫ দিনের ছুটি নিয়ে চৌগাছার ভাড়া বাসায় আসেন। ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর পরে তিনি আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাসায় রেখে যান। (তার ব্যবহৃত ফোন নম্বর-০১৭৯০০১৫৬৭৭৫ এবং ০১৯৫৩৮২৪৪৫২) যে কারনে আক্তারুজ্জামানের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান শাহিনা আক্তার।

নিখোঁজ আক্তারুজ্জামানের স্ত্রী শাহিনুর আক্তার জানান, ১৫ দিন পার হলেও স্বামী আক্তারুজ্জামানের কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। বর্তমানে আমি ও আমার পরিবার র্নিঘুম রাত কাটাচ্ছি। মেয়েরা তাদের আব্বুকে না পেয়ে লেখাপড়ায় মন বসাতে পারছে না। চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, দুই দিন হলো আমি এ থানায় যোগদান করেছি। এ বিষয়ে খোঁজ-খরব নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit