বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে ব্যতিক্রমী তরুণ সমাবেশ আটোয়ারীতে সমবায়ীদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি: অর্থমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আটোয়ারীতে রমজানকে স্বাগত জানিয়ে জমঈয়াতে হিযবুল্লাহ’র র‌্যালি ফারহানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর সংসদে সংরক্ষিত নারী আসন ৩৫টি, বিএনপি-জামায়াতের ভাগে কয়টি? চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১২ জনের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে নিখোঁজ ৯ স্কিয়ার

ভেঙে ফেলা মূল বাবরি মসজিদের ইট হুমায়ুনের হাতে তুলে দেবেন সাবেক সিআরপিএফ সদস্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে নির্মিত হতে যাওয়া নতুন মসজিদের জন্য অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের ধ্বংসস্তূপ থেকে আনা একটি ইট দান করার ঘোষণা দিয়েছেন এক সাবেক সিআরপিএফ জওয়ান।

আলাউদ্দিন খান নামের ওই জওয়ান দাবি করেছেন, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনি অযোধ্যায় দায়িত্বরত ছিলেন এবং স্মৃতি হিসেবে সেখান থেকে একটি ইট সংগ্রহ করে এনেছিলেন। ইট সংগ্রহের ইতিবৃত্ত মুর্শিদাবাদের ডোমকল ব্লকের বাজিতপুরের বাসিন্দা আলাউদ্দিন খান জানান, ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনার সময় তিনি অযোধ্যায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘটনার দিন তাদের সরাসরি কোনো দায়িত্ব দেওয়া না হলেও পরদিন, অর্থাৎ ৭ই ডিসেম্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের মাঠে নামানো হয়।

আলাউদ্দিন খান বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি মসজিদটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে ‘চাঁদ-তারা’ খোদাই করা একটি ইট দেখতে পেয়ে আমি সেটি ব্যাগে ভরে নিয়ে আসি। এতদিন ধরে সেই ইটটি তার গ্রামের জামে মসজিদে সংরক্ষিত ছিল বলে তিনি উল্লেখ করেন। নতুন মসজিদে ঐতিহাসিক সংযোগ সম্প্রতি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের আদলে একটিন বিশাল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

গত শনিবার বিশাল জনসমাগমের মধ্য দিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আলাউদ্দিন খান এখন অযোধ্যার সেই স্মৃতিবিজড়িত ইটটি হুমায়ুন কবীরের হাতে তুলে দিতে চান, যাতে নতুন এই মসজিদে মূল বাবরি মসজিদের একটি অংশ সংরক্ষিত থাকে। তিনি বলেন, আমি এই ইটটি নতুন বাবরি মসজিদের জন্য মুক্তহস্তে দান করতে চাই। আমার বিশ্বাস, এটি অত্যন্ত পুণ্যের কাজ হবে।

 

 

কিউএনবি/খোরশেদ/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit