বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

দেশে ফেরা নিয়ে সাকিব যা বললেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। গত দেড় বছর ধরে তিনি আছেন দেশের বাইরে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় দলের হয়ে তার খেলা অনিশ্চিত। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি সেই সময় সংসদ সদস্য ছিলেন। ভারত সফরের পর থেকে আর বাংলাদেশ দলের হয়ে খেলেননি। বিদেশে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হাশিম আমলার সঞ্চালনা একটি পডকাস্টে অংশ নেন সাকিব আল হাসান।

সেখানে দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘অবশ্যই ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে। আমি বাংলাদেশে ফিরে যাব।’বাংলাদেশে স্বাভাবিক জীবন নিয়ে সাকিব বলেছেন, ‘আসলে আমি স্বাভাবিক জীবন চাইনি কখনও। আমি সেখানে স্বাভাবিক জীবনেই ছিলাম। অনেক বেশি বন্ধু কোনোকালেই আমার ছিল না। আমি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি। আমি যখন অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলি, আমার কোচ বলেছিলেন তুমি একদম জাতীয় দলে খেলবে।

তখন কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যেতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে পারবে না। সাকিব আরও বলেন, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ফলে আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। ফলে আমার লাইফ সেখানে (বাংলাদেশে) নরমালই ছিল। বিশেষ করে যখন আমার বাড়িতে (মাগুরায়) যেতাম, একদম স্বাভাবিক জীবন ছিল। সেখানে বাইরে যেতাম, তারা আমাকে বলত, এই ফয়সাল এখানে এসো। এ কারণেই মাগুরাকে অনেক পছন্দ করতাম। বর্তমান জীবন নিয়ে সাকিব বলেছেন, নিউইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই অনেক বাংলাদেশির সাথে, চাইলে পারি, একা থাকতে চাইলে সেটাও পারি। এটাই বড় ব্যাপার।

 

 

কিউএনবি/মহন/৮ ডিসেম্বর ২০২৫/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit