বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

নাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থী উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক :নাইজার রাজ্যে গেল নভেম্বর মাসে অপহৃত ১০০ স্কুল শিক্ষার্থীকে মুক্ত করতে সক্ষম হয়েছে নাইজেরিয়ার সরকার। স্থানীয় সম্প্রচার মাধ্যম চ্যানেলস টেলিভিশনের বরাতে সিএনএন এ খবর দিয়েছে।

গত ২১ নভেম্বর দেশটির অন্যতম বড় এ অপহরণকাণ্ড ঘটে বলে জানিয়েছে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া। সেদিন নাইজার রাজ্যের পাপিরিতে সেন্ট মেরিস ক্যাথলিক আবাসিক স্কুলে বন্দুকধারীরা হামলা করে ৩০৩ জন শিশু ও ১২ জন স্কুলকর্মীকে অপহরণ করে।

পরবর্তী কয়েক ঘণ্টায় ৫০ শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। এরপর থেকে বাকি শিশুদের এবং নিখোঁজ স্কুলকর্মীদের অবস্থান বা অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। নিখোঁজদের মধ্যে ছয় বছর বয়সী শিশুও ছিল।

কীভাবে তাদের একশ জনকে উদ্ধার করা গেল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি চ্যানেলস টেলিভিশন।

খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও নাইজার রাজ্য কর্তৃপক্ষ বলছে, শিশুদের মুক্তি সম্পর্কে তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাইজেরিয়ার সরকারও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার নাইজার রাজ্য প্রধানের মুখপাত্র ড্যানিয়েল আটোরি বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে জানি না এবং ফেডারেল সরকার থেকেও কোনো বার্তা পাইনি।

“আমরা আশা করি এবং প্রার্থনা করি এটি সত্য হোক এবং বাকি শিশুদের মুক্তির অপেক্ষায় থাকব।”

সিএনএন লিখেছে, চিবোক গণঅপহরণের এক দশক বাদে স্কুলে আক্রমণের এ ঘটনা নাইজেরিয়ার দীর্ঘস্থায়ী নিরাপত্তাহীনতার সমস্যাকে আবার সামনে এনেছে।

এ ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের প্রতি কথিত দুর্ব্যবহারের অভিযোগে দেশটির ওপর কঠোর নজরদারি রেখেছেন।

রবিবার সকালে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল নাইজেরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নূহু রিবাদুর সঙ্গে আবুজায় সাক্ষাৎ করেছে। রিবাদু জানিয়েছেন, বৈঠকে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং নাইজেরিয়া-যুক্তরাষ্ট্র নিরাপত্তা অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

কিউএনবি/অনিমা/৮ ডিসেম্বর ২০২৫/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit