বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে বিপাকে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে পার্থে অস্ট্রেলিয়ার কাছে দুই দিনে হারে ব্রিটিশরা। 

ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে ইংরেজদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। পরপর দুই টেস্টে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে সাবেক অধিনায়ক জো রুটের ১৩৮ রানের অনবদ্য ইনিংসের পরও ৩৩৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে এছাড়া ৭৬ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক একাই ৬ উইকেট শিকার করেন। 

জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই ৫১১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। দলের হয়ে ৭৭, ৭২, ৬৫,৬৩, ৬১ রান করে করেন মিচেল স্টার্ক, জ্যাক ওয়েথারল্যান্ড, মার্নাসলাবুশেন, অ্যালেক্স ক্যারি, স্টিভ স্মিথ। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ব্রাইডন কার্স। ৩ উইকেট নেন বেন স্টোকস। 

১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মিসেল নিসারের গতির শিকার হয়ে ২৪১ রানেই অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক বেন স্টোকস। ৪৪ রান করেন জ্যাক ক্রীলি। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন নিসার। 

৬৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ওয়ানডের স্টাইলে ব্যাটিং করে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 

পার্থ টেস্টের পর ব্রিসবেন টেস্টেও ম্যাচ সেরা অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। ব্রিসবেনে দুই ইনিংসে ৮ উইকেট এবং ব্যাট হাতে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন স্টার্ক। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit