বিনোদন ডেক্স : আইনি জটিলতা, বিতর্কসহ নানা নানা বাধা-বিপত্তি পেরিয়ে গত শুক্রবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। প্রথম দুই দিনেই তার ‘দৌড়’ প্রমাণ করে দিয়েছে ছবির ব্লকবাস্টার হওয়া বোধহয় সময়ের অপেক্ষা। শুক্রবার ছবিটি আয় করেছিল ২৪.৫ কোটি রুপি। প্রথম দিনের তুলনায় সপ্তাহান্তে ছবির রোজগার বাড়বে এটা প্রত্যাশিতই ছিল। আর সেই প্রত্যাশা সত্যি করে শনিবার ছবিটি আয় করেছে ২৮ কোটি। সব মিলিয়ে প্রথম দু’দিনেই পেরিয়ে গেল ৫০ কোটির গণ্ডি। রণবীরদের ছবিটির এখনও পর্যন্ত আয় ৫২.৫ কোটি! আশা করা হচ্ছে, রবিবারে আরও ৩০ কোটি বা তারও বেশি উপার্জন হবে ছবিটির। ফলে প্রথম তিনদিনেই ৮৫ কোটি পেরিয়ে যেতে পারে মোট আয়।























