মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

আরিফিন শুভর সঙ্গে চুমুকাণ্ডে যা বললেন ঐশী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর ‘নূর’ সিনেমার দৃশ্যে চুমুকাণ্ড নিয়ে সামাজিক নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। সেই বহুল আলোচিত সিনেমা ‘নূর’ এবার মুক্তির অপেক্ষায়। এমনকি এ তারকা জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। পরিচালক রায়হান রাফী নির্মিত প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফরমে। বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি। এতে ঐশীর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এর আগে আরও দুটি সিনেমায় অভিনয় করেন এ তারকা জুটি।

এদিকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের দাবি— ‘নূর’ সিনেমা মুক্তির আগেই প্রচারের উদ্দেশ্যে সেই দৃশ্য ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে।এর আগে ২৯ নভেম্বর প্রকাশ করা হয় ‘নূর’ সিনেমার অফিসিয়াল টিজার। মাত্র ৪২ সেকেন্ডের সেই ভিডিওতে প্রেম-বিরহের আভাস পাওয়া গেছে। আর মুক্তির আগেই ভাইরাল হয় টিজারের একটি চুমুর দৃশ্য, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ঐশী বলেন, নূর সিনেমায় অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এর বাইরে কিছু নয়।

বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই বলে জানান অভিনেত্রী। ঐশী বলেন,  চুমুর দৃশ্য না থাকলে এর বদলে অন্যকিছুই থাকতে পারত। যেমন নায়ককে ধাক্কা দেওয়া কিংবা চড় মারা। অভিনয়ের চাহিদায় যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়। উল্লেখ্য, বর্তমানে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে শাকিব খানের বিপরীতে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমার বেশিরভাগ শুটিংয়ের কাজ শেষ হয়েছে। অন্যদিকে ‘নূর’ মুক্তি পাচ্ছে আগামী ১০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফরমে।

 

 

কিউএনবি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit