মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শুটিং ফ্লোরে যাচ্ছেন অপু বিশ্বাস, সঙ্গে আছেন সজল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ বিরতি শেষে একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ নামের সেই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলকে। দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। একটি সূত্র জানায়, ‘দুর্বার’ সিনেমা শুটিং ফ্লোরে যাওয়ার আগে পুরোদমে চলছে প্রস্তুতি। এতে কোনো খামতি রাখতে চান না নির্মাতাসহ শিল্পীরা। তাই সজল ও অপু বিশ্বাসসহ অন্যান্য কলাকুশলী বর্তমানে রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন। শুটিংয়ের আগে আগামী ১৪ ডিসেম্বর একটি আনুষ্ঠানিক ফটোশুটও করা হবে বলে জানা গেছে।

 ‘দুর্বার’ সিনেমার মাধ্যমে এই প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন সজল ও অপু বিশ্বাস। এ তারকা জুটি ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন জান্নাতুল নূর, সানজু জন প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দুর্বার’। এদিকে ‘দুর্বার’ ছাড়াও অপু বিশ্বাসের হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী, যেখানে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’-এর কাজ শেষ করেই তিনি ‘সিক্রেট’-এর শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে।  ‘দুর্বার’ সিনেমা প্রসঙ্গে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা। তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে নারাজ তিনি। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর থেকে শুটিং ফ্লোরে যাবে ‘দুর্বার’।

 

 

কিউএনবি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit