সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (৫ ডিসেম্বর) সৌদির সংবাদমাধ্যম আশরাক আল-আসওয়াত এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে।সংবাদমাধ্যমটি হামাসের কয়েকটি গোপন সূত্রের বরাতে জানিয়েছে, গত সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যে ধরনের হামলা চালিয়েছে, সামনে অ-আরব দেশে একই রকম হামলা হতে পারে।

দোহায় যে ভবনে হামাস নেতারা বৈঠক করছিলেন ওই ভবনে ইসরায়েলি মিসাইল আঘাত হানলেও; তারা বেঁচে যান। এখন অ-আরব দেশেও ইসরায়েল একই রকমের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নির্দিষ্ট করে দেশের নাম উল্লেখ করেনি সূত্রটি।

সতর্কতার অংশ হিসেবে এখন বিদেশে থাকা নেতাদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, এক জায়গায় যেন একবারের বেশি বৈঠক না করেন। প্রত্যেকটি বৈঠক ভিন্ন ভিন্ন জায়গা করতে হবে।

যারা বৈঠকে অংশ নেবেন তারা বৈঠকস্থলের ৭০ মিটারের মধ্যে মোবাইল ফোন নিতে পারবেন না। কারণ মোবাইল ফোনের মাধ্যমে অবস্থান শনাক্তের ঝুঁকি থাকে। এছাড়া  যেসব ভবনে এসি, ইন্টারনেট রাউটার, টেলিভিশন এবং ইন্টারকম আছে সেসব ভবনেও বৈঠক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit