বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

পোশাক এতটাই ছোট ছিল যে নিজেকে অর্ধনগ্ন মনে হচ্ছিল: স্বরা ভাস্কর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : নিজের লাগামছাড়া মন্তব্যের জন্য নাকি আগের মতো কাজের সুযোগ পান না বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবু থামতে নারাজ তিনি। এবার অভিনেত্রী বললেন, অভিনেত্রী রিয়া কাপুর পরিচালিত ‘বীরে দি ওয়েডিং’ সিনেমা করতে গিয়ে তাকে অর্ধনগ্ন হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা বলেন স্বরা ভাস্কর। স্বরা নিজেকে নায়িকার বদলে অভিনেত্রী হিসাবেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সে কারণে যে ধরনের সিনেমা বাছাই করেছেন, তাতে থাকছে হালকা রূপটানের প্রয়োজন।

কখনো পাশের বাড়ির মেয়ে কিংবা সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ হয়ে উঠেছেন তিনি। যদিও ‘বীরে দি ওয়েডিং’ সিনেমায় লাস্যময়ী রূপে দেখা যায় স্বরাকে। সেখানে তাকে হস্তমৈথুনের দৃশ্যেও অভিনয় করতে দেখা গেছে। কোনো কোনো দৃশ্যে তার শরীরে নামমাত্র পোশাক ছিল। এ সিনেমার ‘তারিফা’ গানে তাকে এমন সব পোশাক পরানো হয়েছিল, যাতে অস্বস্তিবোধ করেন অভিনেত্রী। স্বরা ভাস্কর বলেন, ‘বীরে দি ওয়েডিং’ সিনেমায় আমাকে সর্বক্ষণ লাস্যময়ী রূপে থাকতে হয়েছিল। মাথায় ছিল ওজন কমানোর চিন্তা।

আমি এর আগে যেসব চরিত্র করেছি, সেখানে অভিনয়, শরীরী অভিব্যক্তির ওপর জোর দিয়েছি। কিন্তু এ সিনেমায় যে স্নানপোশাক পরানো হয়েছিল, সেটি এতটাই ছোট যে, আমার নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল। সেটে যেতে পারছিলাম না। তার জন্য তোয়ালে জড়াতে হয় গায়ে।রূপটান সেরে ‘ভ্যানিটি’ থেকে সেট পর্যন্ত গিয়েছিলেন গায়ে তোয়ালে জড়িয়ে। এই গানটি এমনিতেই বেশ জনপ্রিয়। স্বরার সঙ্গে সেই গানে প্রায় একই রকম অবতারে দেখা যায় অভিনেত্রী কারিনা কাপুর ও সোনম কাপুরকেও। যদিও পোশাক নিয়ে তারা কোনো আপত্তি করেননি।

 

 

কিউএনবি/মহন/৪ ডিসেম্বর ২০২৫/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit