রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ছত্তীসগঢ়ের যৌথহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ১৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ Time View

নিউজ ডেক্স : ভারতের ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে যৌথহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছত্তীসগঢ় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) বাহিনীর তিন সদস্য এবং ১২ মাওবাদী সদস্য রয়েছে। এছাড়া গুরুতর জখম হয়েছেন দু’জন। ছত্তীসগঢ় পুলিশের পুলিশের আইজি (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পাটিলিঙ্গম বুধবার বলেন, দন্তেওয়াড়া এবং বিজাপুরের ডিআরজি, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা (কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কমান্ডো বাহিনী) সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন। নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র গতিবিধির খবর পেয়েই যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযানে গিয়েছিল।

সংঘর্ষস্থল থেকে ১২ মাওবাদীর মরদেহের পাশাপাশি সেল্ফ লোডিং রাইফেল (এসএলআর), ইনসাস, রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে চলতি বছর ছত্তীসগঢ়ে ২৭৫ জন নেতাকর্মী নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। সেই তালিকায় রয়েছেন- মাওবাদী সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু ওরফে গগন্না, পলিটব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি, তার স্ত্রী রবি ভেঙ্কট লক্ষ্মী চৈতন্য ওরফে অরুণা, কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহচলম ওরফে সুধাকর, পিএলজিএ’র শীর্ষ কমান্ডার মাধভী হিডমার মতো শীর্ষ নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/মহন/৪ ডিসেম্বর ২০২৫/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit