সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

মঈন খানের মৃত্যু নিয়ে গুজব, ভিডিও বার্তায় যা জানালেন তিনি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মঈন খান তার মৃত্যু বা গুরুতর অসুস্থতার গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে জীবন উপভোগ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল সকাল থেকেই মঈনের মৃত্যু ও অসুস্থতা নিয়ে বিভিন্ন ভুয়া খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মঈন বলেন, ‘আজ সকাল থেকে আমার স্বাস্থ্য ও মৃত্যু নিয়ে যে খবর ছড়ানো হয়েছে, তা চরম দায়িত্বজ্ঞানহীনতা। এক ক্রীড়া সাংবাদিকের শেয়ার করা ভিডিও বার্তায় ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য আরো বলেন, 

‘আমি আমার সব শুভাকাঙ্ক্ষীকে জানাতে চাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ এ গুজব সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই দ্রুতই এসব খবরকে ভুয়া বলে চিহ্নিত করেন এবং মানুষকে যাচাই ছাড়া এমন সংবেদনশীল সংবাদ বিশ্বাস না করার আহ্বান জানান। আবার কেউ কেউ সংবাদটিকে সত্য ধরে নিয়ে মঈনের জন্য দোয়া করছিলেন।  মঈন খান শেষ পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি ভালো আছি, দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

 

 

কিউএনবি/মহন/৩ ডিসেম্বর ২০২৫/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit