বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

ত্রাণ পাঠাতে আকাশপথ নিয়ে পাকিস্তানের দাবি হাস্যকর: ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে পাকিস্তান বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার অভিযোগকে ‘হাস্যকর’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে ভারত।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাস্যকর বিবৃতি প্রত্যাখ্যান করছি, যা ভারত-বিরোধী ভুল তথ্য প্রচারেরই আরেকটি প্রচেষ্টা।’ 

তিনি জানান, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে মানবিক সহায়তাবাহী বিমানের অনুমতির আবেদন আসে সোমবার দুপুর ১টার দিকে। বিষয়টি বিবেচনা করতে সরকার দ্রুত কাজ শুরু করে। পরে ১ ডিসেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী অনুমতি প্রদান করা হয়। 

তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কার জনগণের কঠিন সময়ে ভারত সব উপায়ে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

পাকিস্তান অভিযোগ করেছিল, শ্রীলঙ্কার জন্য তাদের ত্রাণ কার্যক্রম ‘সহযোগিতার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে’ এবং ভারত আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে দেরি করছে। পাকিস্তানের এ মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই জয়সওয়াল এ তথ্য জানান।

গত মাসের শেষ দিকে ভয়াবহ ঘূর্ণিঝড় ডিটওয়াহ আঘাত হানার পর শ্রীলঙ্কাজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হতাহতের ঘটনা ঘটে। যা দেশটির সরকারকে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করে। 

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ বন্যা ও ভূমিধসে মঙ্গলবার সকাল পর্যন্ত কমপক্ষে ৪১০ জন নিহত এবং ৩৩৬ জন নিখোঁজ রয়েছেন। ভারত ও পাকিস্তান দুই দেশকেই শ্রীলঙ্কাকে এই দুর্যোগ থেকে পুনরুদ্ধার সহায়তায় তৎপর দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার দুর্যোগপীড়িত মানুষের সাহায্য করতে ‘অপারেশন সাগর বন্ধু’ নামে অভিযান পরিচালনা করছে ভারত।

সূত্র: এনডিটিভিদ্য টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit