মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন

অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে বেঁচে গেলেন রাশেদ খান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে বেঁচে গেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ ঘটনায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’’

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে গণঅধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত এক পথসভায় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক নয়, তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

রাশেদ খান বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের মানুষ সবাই দোয়া করছেন। তারেক রহমান দেশে ফেরার চেষ্টা করছেন। তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমাদের, সরকার এবং দেশের মানুষের।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit