মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় নিহতের পরনে পুরনো লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।

স্থানীয়রা ও পুলিশ জানায়, নওগাঁ শহরের লিটন ব্রীজের নিচ থেকে দূর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয় দোকানীরা ব্রীজের নিচে একটি মরেদহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মানষিক ভারসাম্যহীন হতে পারে। কয়েকদিন আগে মারা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে। নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit