বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

তারেক রহমান দেশে ফিরলে নিরাপত্তায় সহযোগিতা করব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে। দেশে ফিরলে তাকে নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। গতকাল সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বিধিনিষেধ থাকেও, সে ক্ষেত্রে তাঁকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।’ তিনি বলেন, ‘উপযুক্ত সময় এলে তারেক রহমান দেশে ফিরবেন। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তাঁর ব্যক্তিগত। তিনি যখন উপযুক্ত সময় মনে করবেন, আশা করি উপযুক্ত সময়ে তিনি দেশে আসবেন।’ ড. আসিফ নজরুল বলেন, ‘তারেক রহমান নিজেই একজন বুদ্ধিমান মানুষ।

তাই তিনি ভালো বুঝবেন, কখন দেশে আসতে হবে কখন আসতে হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা অনেকে মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে, উনি কেন আসছেন না? আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনোরকম চিন্তা আছে কি না, সেটা নিয়ে প্রি-জাজ বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।’ সবচেয়ে ভালো ওনারাই বোঝেন কখন আসতে হবে, ঠিক কখন কোন পদক্ষেপ নিতে হবে, বলেন উপদেষ্টা।

 

 

কিউএনবি/খোরশেদ/০২ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit