সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

চিকিৎসার জন্য মসজিদে টাকা উঠানো যাবে কি?

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : ইসলামে মানবসেবার গুরুত্ব অপরিসীম। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, বিশেষ করে চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে সহযোগিতা করা উত্তম কাজ। তবে ধর্মীয় বিধানের কারণে অনেকেই দ্বিধায় থাকেন—মসজিদে কারো চিকিৎসার জন্য টাকা তোলা কি বৈধ? এই বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করা হলো।

মসজিদ ইবাদতের স্থান, তাই এখানে এমন কাজ করা উচিত, যা ইবাদতের সঙ্গে সম্পর্কিত। তবে মানুষের প্রয়োজন ও কল্যাণের বিষয়েও ইসলাম সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। কোনো ব্যক্তি মারাত্মক অসুস্থ এবং তার চিকিৎসার জন্য জরুরি সহযোগিতা প্রয়োজন হলে এ ক্ষেত্রে যা করা যায় —

মসজিদে নামাজের জামাত শেষে ইমাম বা মসজিদ কমিটির অনুমতি নিয়ে সংক্ষিপ্তভাবে চিকিৎসা সহায়তার ঘোষণা করা এবং দান সংগ্রহ করা বৈধ। এটি মানুষের কল্যাণমূলক কাজ এবং ইসলামে এমন সাহায্যকে উৎসাহ দেওয়া হয়েছে।  তবে টাকা-পয়সা লেনদেন মসজিদের বাইরে গিয়ে দেওয়া উত্তম। আর শর্ত হলো—ঘোষণাটি যেন সংক্ষিপ্ত হয়, জুমা বা পাঁচ ওয়াক্ত নামাজের নিয়মিত ইবাদতে বিঘ্ন না ঘটায়। (কিফায়াতুল মুফতি ৩/১২৫, আপকে মাসায়েল আউর উনকা হল ২/১৪৩, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত ৯/৪১)।

অনেক ইসলামিক স্কলার মনে করেন—মসজিদ ইবাদতের স্থান হলেও কোনো জরুরি মানবিক প্রয়োজনে সংক্ষিপ্তভাবে ঘোষণা ও সহায়তা গ্রহণ করা জায়েজ। এটি সদকা, সহমর্মিতা ও মুসলিম সমাজের ঐক্যকে শক্তিশালী করে।

যা করা উচিত নয়—

> মসজিদকে এমন দান সংগ্রহের স্থায়ী কেন্দ্র বানানো।

> মসজিদে চাঁদা তোলার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া।

> অনুমতি ছাড়া সাহায্য বা টাকা সংগ্রহ করা।

কারো চিকিৎসার জন্য সহায়তা করা ইসলামের দৃষ্টিতে মহান দান। মসজিদে নামাজের মাঝে বিঘ্ন না ঘটিয়ে, যথাযথ অনুমতি নিয়ে এটি করা সম্পূর্ণ বৈধ। সমাজে একে অপরের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগই মানবিক মূল্যবোধ ও ঈমানের প্রতিফলন।

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit