রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন

গোপালগঞ্জে তুলার কারখানায় হলারে গামছা পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে একটি তুলার কারখানায় হলারে গলায় থাকা গামছা পেঁচিয়ে মো. ফয়সাল (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার শহিদুল ইসলামের মালিকানাধীন একটি তুলার মিলে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম নিহত শ্রমিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহত ফয়সাল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চর ভূইয়াপাড়া গ্রামের এসকেন্দারের ছেলে।

পরিদর্শক মমিনুল ইসলাম জানান, ফয়সাল চন্দ্রদিঘলিয়া এলাকার ওই তুলার মিলে ঝুট থেকে তুলা তৈরি করতেন। সকালে তুলা তৈরির সময় গলায় থাকা গামছা হলারে পেঁচিয়ে তাকে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit