শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

নেতানিয়াহুকে ক্ষমা না করতে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে ইসরায়েলিদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের দুর্নীতির মামলাগুলোতে রাষ্ট্রপতির কাছে ‘পূর্ণ ক্ষমা’ চাওয়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রবিবার রাতে তেল আবিবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবনের সামনে জড়ো হয়ে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।

রাষ্ট্রপতি যেন নেতানিয়াহুর এই আবেদন প্রত্যাখ্যান করেন, সেই দাবিতে রবিবার উত্তাল হয়ে ওঠে তেল আবিব। বিক্ষোভকারীরা ‘ক্ষমা – বেনানা রিপাবলিক’স্লোগান নিয়ে জড়ো হন। একজন বিক্ষোভকারী কয়েদিদের মতো কমলা রঙের পোশাক পরে এবং অনেকে কলার স্তূপ সাজিয়ে ব্যঙ্গাত্মকভাবে পরিস্থিতির প্রতিবাদ জানান।

বিরোধী দলীয় আইন প্রণেতা নামা লাজিমি এবং বিশিষ্ট সরকারবিরোধী আন্দোলনকারী শিকমা ব্রেসলার এই বিক্ষোভে অংশ নেন। 

শিকমা ব্রেসলার বলেন, তিনি (নেতানিয়াহু) কোনো দায়ভার গ্রহণ না করেই এবং দেশকে যেভাবে বিভক্ত করেছেন তার মূল্য না চুকিয়েই বিচার বাতিল করতে চাইছেন। ইসরায়েলের জনগণ বুঝতে পারছে যে দেশের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে।

৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার প্রক্রিয়া বন্ধ করতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, তবে তিনি কোনো দোষ স্বীকার বা অনুশোচনা প্রকাশ করেননি।

সূত্র : আল জাজিরা

কিউএনবি/অনিমা/ ০১ ডিসেম্বর ২০২৫,/সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit