রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

পাহাড় থেকে এসে শিশুসহ ৪ জনকে অপহরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজার টেকনাফ বাহারছড়া দক্ষিণ শিলখালী বিজিবি চেকপোস্টের পূর্ব পাশে পাহাড়ের কাছের দোকান হতে শিশুসহ ৪ জনকে অপহরণ করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড় থেকে এসে ওই ৪ জনকে অপহরণ করে নিয়ে যায়।

শিলখালী এলাকার শাহ ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে  ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। 

স্থানীয়রা জানান, শিলখালী এলাকায় সন্ধ্যার দিকে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তারা। হঠাৎ পাহাড় থেকে ২০-২৫ জনের একটি সঙ্ঘবদ্ধ অপহরণকারী চক্র এসে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরে এলাকায় জানাজানি হলে তাদের উদ্ধারে স্থানীয়রা তৎপর হয়।

বাহার ছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় বিশ্বাস জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে তাদের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ করেনি। অপহরণ না অন্য কোনো বিষয় তা তদন্ত করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit