মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় কোরআন বিতরণ, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার ওছখালীতে জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের বাসভবনে এ কোরআন বিতরণ, খতমে কুরআন ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়।

হাতিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, অঙ্গসংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কুরআন বিতরণ অনুষ্ঠানে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন, হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা আব্দুর রহিম সাহেব, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  

দোয়া মাহাফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশের গণতন্ত্রের প্রতীক তিনি। আজকে তিনি অসুস্থ। তার সুস্থতা দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা। তাই তার দ্রুত আরোগ্য কামনায় এ দোয়া মাহাফিলের আয়োজন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit