বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর

‎লালমনিরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট পৌরএলাকার তিনদিঘী এলাকায় পরকীয়ার জেরে চাঞ্চল্যকর আব্দুল জলিল হত্যা মামলায় স্ত্রী মোছাঃ মমিনা নেগম ও তার প্রেমিক মোঃ গোলাম রব্বানীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট জজ আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায় আরো তিন মাসের জেল ঘোষণা করা হয়।
‎
‎রবিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। আদালতের দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু এই তথ্য নিশ্চিত করেন। ‎দণ্ডিতরা হলেন জেলা শহরের মাঝাপাড়া এলাকার মোঃ রহমত আলী মোল্লার মেয়ে মোছাঃ মমিনা বেগম (২৭) এবং তার পরকীয়া প্রেমিক সদর উপজেলার কিসমত ঢঢগাছ (পাঙ্গাটারি) এলাকার মোঃ রমজান মুন্সির ছেলে মোঃ গোলাম রব্বানী।।
‎
‎মামলার বিবরণে জানাগেছে, ২০২১ সালের ২১ জুলাই রাতে মমিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানী কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে আব্দুল জলিলকে অচেতন করে বালিশ চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মাহমুদুন-নবী আদালতে চার্জশিট দাখিল করেন। ২৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত উল্লেখিত রায় দেন।
‎
‎লালমনিরহাট জজ আদালতের দায়িত্ব প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু বলেন, ২০২১ সালের ২১ জুলাই গভীর রাতে  সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার মৃত সাহার আলীর ছেলে আব্দুল জলিলকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রমানিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। চার বছর দির্ঘ শুনানী ও ২৭ জন স্বাক্ষীর স্বাক্ষী প্রমান শেষে আদালতে প্রমান হওয়ায় আসামি স্ত্রী মমিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
‎
‎রায় ঘোষণার পর মামলার বাদী আব্দুর রশিদ জানান, আসামিদের ফাঁসি হলে আরও খুশি হতাম। দণ্ডিত আসামি মমিনা বেগম ও গোলাম রব্বানী পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করেছে। যা আমরা আদালতে প্রমাণ করতে সমর্থ হয়েছি।
‎

 

কিউএনবি/খোরশেদ/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit