মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

নামাজরত অবস্থায় মাদরাসা ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদরাসা মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন। এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ খানায় তাহাজ্জুদের নামাজরত অবস্থায় ওই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়।

মৃত আকরাম লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং  নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন আরও বলেন, আকরাম বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসা থেকে ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করে।

প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে অন্য ছাত্রদের সাথে সে তাহাজ্জুদ নামাজ পড়ত উঠে। পরবর্তীতে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় আকরাম অসুস্থ হয়ে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। তাৎক্ষণিক মাদরাসার ছাত্ররা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আব্দুস সুলতান বলেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit