বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

নওগাঁর পত্নীতলায় কারিতাসের মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচী অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প কতৃক উপজেলার পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে গ্রাম্য জনগণের ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারাভিযান ও সরকারি ভূমি অফিসের সহিত অ্যাডভোকেসী ও সম্পর্ক জোরদারকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার বিকেলে উক্ত মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচীতে কারিতাস রাজশাহী অঞলের কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ, সূধীজন প্রমূখ।
প্রধান অতিথি আলিমুজ্জামান মিলন এসময় উপস্থিত জনগণকে ভূমি বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন এবং সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহন করার আহ্বান জানান। আর জমির ভূমি উন্নয়ন কর ও জমি নামজারি বর্তমানে কিভাবে সহজে করা যায় সেই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এসময় মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচীতে উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ১৮টি গ্রামের ভূমি সমস্যায় জড়িত ৫২জন জনগণ সভায় অংশগ্রহন করেন।  উপস্থিত জনগণের মধ্যে ৯ জন তাদের দলিল ও খতিয়ান নিয়ে সহকারী কমিশনার (ভূমি)কে দেখালে তাদের কাগজপত্র সরাসরি দেখে জনগণকে উদ্ভুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পরামর্শ প্রদান করেন।

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit