মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

হোয়াইট হাউসের কাছে হামলাকারী কাজ করেছিলেন সিআইএর সঙ্গে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় হামলাকারী এক আফগান নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত এই ব্যক্তি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় কাজ করেছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর সমর্থিত সামরিক ইউনিটের সঙ্গে।

এমনই তথ্য পেয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। অভিযুক্ত ওই আফগান নাগরিকের নাম রহমনুল্লাহ লাখানওয়াল। ২৯ বছর বয়সী এই সন্দেহভাজনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, হোয়াইট হাউসের কাছে বুধবার দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনায় যে আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে, তিনি আফগানিস্তানে মার্কিন সমর্থিত সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছিলেন বলে জানিয়েছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘এখন নিশ্চিত হয়েছে যে ওই ব্যক্তি আফগানিস্তানে আমাদের অংশীদার বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘তার অতীত, যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের বাইরে থাকা তার পরিচিতজন কারা রয়েছেন, সবই আমরা তদন্ত করছি। এটি সন্ত্রাসবাদের সম্ভাব্য ঘটনা হিসেবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।’

প্যাটেল আরও জানান, বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ে ঘটনাস্থল নিরাপদ করা হয়েছে, ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং সব প্রমাণ সংগ্রহ করে ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, তদন্ত এখন যুক্তরাষ্ট্রজুড়ে চলছে। দেশজুড়ে বিভিন্ন স্থানে তল্লাশির নির্দেশ কার্যকর করা হয়েছে। সন্দেহভাজন এই ব্যক্তি যেখানে সর্বশেষ অবস্থান করেছিলেন, সেখানেও অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া সন্দেহভাজনের সঙ্গে জড়িত থাকতে পারেন এমন ব্যক্তি বা পরিচিতদেরও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান প্যাটেল।

সন্দেহভাজনের বিস্তারিত পরিচয়:

ওয়াশিংটন ডিসির প্রধান ফেডারেল প্রসিকিউটর জ্যানিন পিরো বলেন, সন্দেহভাজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে অস্ত্রসহ খুনের উদ্দেশ্যে হামলার তিনটি অভিযোগ এবং সহিংস অপরাধে অস্ত্র রাখার অভিযোগও রয়েছে।

পিরো বলেন, আহত ন্যশনাল গার্ড সদস্যদের দু’জনের কেউ মারা গেলে অভিযোগ সঙ্গে সঙ্গে ‘খুনের মামলায়’ রূপান্তরিত করা হবে।

প্রসঙ্গত, ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় গুলিবিদ্ধ হওয়া দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন বলে ইতোমধ্যেই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহত ওই ন্যাশনাল গার্ড সদস্যের নাম সারাহ বেকস্ট্রম। ট্রাম্প জানান, ২০ বছর বয়সী সারাহ গুলিতে আহত হয়ে মারা গেছেন। আরেক সদস্য ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফ ‘বাঁচার জন্য লড়াই করছেন’ বলেও জানিয়েছেন তিনি।

গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে ফক্স নিউজে বলা হয়েছে, বুধবারের হামলার পর ঘটনাস্থল থেকে আটক হওয়া লাখানওয়াল অতীতে আফগানিস্তানে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরকারের একাধিক সংস্থার হয়ে কাজ করেছেন, যার মধ্যে সিআইএও রয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৫,/সকাল ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit