শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করে সাইপ্রাসের ক্লাব পাফোস। এই ম্যাচে ১৮ মিনিটে পাফোসের প্রথম গোলটি করে রেকর্ড বইয়ে উঠে এসেছেন ব্রাজিলের ৩৮ বছর বয়সী ডিফেন্ডার ডেভিড লুইজ। চ্যাম্পিয়নস লিগে আশির দশকে জন্মানো খেলোয়াড়দের মধ্যে প্রথম গোলটি লুইজের। 

গত আট বছরের মধ্যে চ্যাম্পিয়নস লিগে এটাই প্রথম গোল লুইজের। এর আগে সর্বশেষ গোল করেছিলেন ২০১৭ সালে চেলসির হয়ে রোমার বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার তালিকায় দুইয়ে উঠে এসেছেন চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগজয়ী এ ফুটবলার। লুইজের আগে এতদিন চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করায় দুইয়ে ছিলেন ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি।

রোমার হয়ে ২০১৪ সালে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোর বিপক্ষে ৩৮ বছর ৫৯ দিন বয়সে গোল করেন টট্টি। লুইজ গতকাল রাতে ৩৮ বছর ২১৮ দিন বয়সে গোল করে টট্টিকে পেছনে ফেললেন। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার পেপের। ২০২৩ সালে শাখতার দোনেস্কের বিপক্ষে ৪০ বছর ২৯০ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েন পর্তুগাল কিংবদন্তি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit