বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

প্লিজ, আপনারা নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন: জেফার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

বিনোদন ডেক্স : গায়িকা থেকে অভিনেত্রী, দুই মাধ্যমেই দর্শকপ্রিয়তা পেয়েছেন জেফার রহমান। প্লেব্যাক হোক কিংবা মৌলিক গান, অথবা অভিনয়—সব মাধ্যমেই রেখেছেন নিজের আলাদা ছাপ, পেয়েছেন দর্শক প্রশংসাও। তবে এবার এক ভিডিও বার্তায় মন খারাপ অর্থাৎ হতাশার কথা শোনালেন সময়ের আলোচিত এই সংগীতশিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ৩ মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিও বার্তায় নিজের কাজের স্বীকৃতি না পাওয়া নিয়ে কথা বলেন জেফার।

‘এত কিছু করে গান প্রকাশের পর প্রশংসা, গালি—সবই খাওয়ার পর যখন মানুষ গানের পেছনে, আমার পেছনে আমার অবদান বোঝে না; তখন ভালো লাগে না। মাঝে মাঝে সেটা প্রভাব ফেলে; বিশেষ করে এখন। সেটা নিয়ে এখন কথা বলছি।’—যোগ করেন গায়িকা। সবশেষে সবাইকে শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের পাশে থাকার আহবান জানান এই গায়িকা। বললেন, ‘প্লিজ, আপনারা শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন। আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়, তারপর যখন অনেক ধরনের বিষয় আসে, তখন হতাশ হয়ে যাই। বাংলাদেশের মতো দেশে এ রকম একটা কাজ (গান) বেছে নিয়েছি…আপনাদের সাহায্য আমাদের উৎসাহিত করবে।’

 

 

কিউএনবি/ মোহন / ২৬ নভেম্বর ২০২৫ / দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit