বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

ক্ষমতার সিঁড়ি হিসেবে আলেমদের ব্যবহারের কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না : রেজাউল করীম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না। রোববার (২৩ নভেম্বর) সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, অতীতে বারংবার উলামায়ে কেরামের সরলতার সুযোগ নিয়ে অনেকে স্বার্থ হাসিল করেছেন। উলামায়ে কেরামকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। সেই সুযোগ আর কেউ যেন নিতে না পারে সেই বিষয়ে সম্মানিত উলামায়ে কেরামকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, অতীতে উলামায়ে কেরামকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। খুন-গুম-মামলা-মোকাদ্দামার মধ্যদিয়ে যেতে হয়েছে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। বর্তমানে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। আমরা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ইমাম-খতিবদের দাবি সম্পর্কে বলেন, আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আপনাদের খাদেম হিসেবে আপনাদের দাবি-দাওয়া পূরণ করা হবে ইনশাআল্লাহ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি আন নদভীর সভাপতিত্বে আজ দুপুর ২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ, ইমাম-খতিবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপিত হয়। পীর সাহেব চরমোনাই আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit