সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি ইরানের হামলা ও শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী : ট্রাম্প সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের লিবিয়া কী রাশিয়া-ইউক্রেনের নতুন রণক্ষেত্র? তদন্ত চায় জাতিসংঘ নিউরো সায়েন্সেস হাসপাতালে অধ্যাপক পদে ১০ চিকিৎসককে পদায়ন কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩, ধ্বংসস্তূপে চাপা প্রায় এক ডজন ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

বোচাগঞ্জে এনসিপির আলোচনা সভা ও দোয়া মাহফিল 

মোঃ আশিকুল ইসলাম বোচাগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২১৬ Time View
মোঃ আশিকুল ইসলাম বোচাগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে দিনাজপুর–২ আসনের এনসিপি’র সবচেয়ে আলোচিত এমপি মনোনয়নপ্রত্যাশী মোঃ ইসমাইল হোসেনের নির্বাচনী প্রস্তুতি কেন্দ্র করে গত ২০ নভেম্বর বৃহস্পতিবার রাতে কৃষ্ণপুরে  কার্যালয়ে।সভায় নির্বাচনী প্রস্তুতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট ইস্যুর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এতে উপস্থিত নেতারা নির্বাচনের সফল আয়োজন ও দলের শক্তিশালী প্রস্তুতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
এমপি মনোনয়নপ্রত্যাশী মোঃ ইসমাইল হোসেন তার বক্তব্যে এলাকার শিক্ষা খাতের উন্নয়ন, জনগণের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং বন্ধ থাকা সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর বিষয়গুলো অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীরাও উপস্থিত ছিলেন। তারা আগামী নির্বাচনে দলের শক্তিশালী ভূমিকা এবং সাধারণ জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম ত্বরান্বিত করার জন্য একমত পোষণ করেন।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit