বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

নিলামে খেলোয়াড় কিনতে চায় না আইপিএলের যে ফ্র্যাঞ্চাইজি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ডিসেম্বরের মিনি নিলামে নতুন করে দল গোছাতে চাইছে আইপিএলের অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টসের মতো দলগুলো এরই মধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে। পাঞ্জাব সুপার কিংস কর্তৃপক্ষ অবশ্য আসন্ন নিলাম নিয়ে চিন্তিত না। দলের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া জানিয়েছেন, এবারের নিলাম তাদের কাছে নিয়মরক্ষা ছাড়া কিছু নয়।

আগামী ডিসেম্বরের ১৫ অথবা ১৬ তারিখ আবুধাবিতে হতে পারে আইপিএলের নিলাম। পাঞ্জাব কর্তৃপক্ষের হাতে রয়েছে ১১ কোটি ৫০ লাখ রুপি। আরও চার জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে তাদের। কিন্তু আগামী নিলামে কোনো ক্রিকেটার কিনতে ইচ্ছুক নয় ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করেছে পাঞ্জাব। কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে রিকি পন্টিংকে। গতবারের মেগা নিলামে ভারসাম্যযুক্ত দলও তৈরি করেছে পাঞ্জাব। কর্তৃপক্ষ মনে করছেন, চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তারা তৈরি করেছেন। তাই অকারণে দলে পরিবর্তন চাইছেন না তারা।

সংবাদ সংস্থা পিটিআইকে ওয়াদিয়া বলেছেন, ‘সত্যি বলতে আমাদের এবারের নিলামে যাওয়ার প্রয়োজনই নেই। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। হয়তো আমরা আরও একটু শক্তিবৃদ্ধির চেষ্টা করব।’ তিনি আরও বলেছেন, ‘গত বছর জেদ্দার নিলামটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। পন্টিং এবং আইয়ার দু’জনে একসঙ্গে কাজ করছে। আমাদের অন্য সাপোর্ট স্টাফরাও দারুণ। সব মিলিয়ে আমরা বেশ স্বস্তিকর অবস্থায় রয়েছি।’

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit