বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

সৌদি যুবরাজের কাছে ক্ষতিপূরণ চান খাশোগির স্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী হানান এলাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার স্বামীকে হত্যার বিচার চেয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হানান এলাত যুবরাজকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এরআগে, মঙ্গলবার ট্রাম্পের উদ্দেশে তিনি লেখেন, ‘তাঁর (সৌদি যুবরাজ) উচিত আমার সামনে এসে আমার কাছে ক্ষমা চাওয়া। আমার যা ক্ষতি হয়েছে, তা মিটিয়ে দিতে হবে তাকে।’

সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে হানান এলাত বলেন, ‘তাকে ওয়াশিংটনে দেখা আমার জন্য খুবই বেদনাদায়ক। তিনি একজন রাষ্ট্রপ্রধান, হতে পারেন কিন্তু প্রকৃত শাসক নন। জামালের হত্যাকাণ্ড আমার জীবন শেষ করে দিয়েছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি ক্রাউন প্রিন্সকে আলিঙ্গনপূর্ণ স্বাগত জানানোর ঘটনায় দুঃখ পেয়েছেন এলান। এএফপি-কে তিনি বলেন, ‘এটি আমাকে খুবই ব্যথিত করেছে, এবং এটি হতাশাজনক।’

জামাল খাশোগি ২০১৮ সালে হত্যার শিকার হন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এ হত্যাকাণ্ডের পেছনে সৌদি আরবের হাত রয়েছে। খাশোগি যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন এবং ওয়াশিংটন পোস্টে সৌদি সরকারের সমালোচনামূলক লেখা প্রকাশ করতেন।

ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের প্রশাসন যে মার্কিন গোয়েন্দা তথ্য প্রকাশ করে, তাতে বলা হয়েছিল ক্রাউন প্রিন্সই হত্যার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প জোর দিয়ে বলেন, তার অতিথি সে বিষয়ে জানতেন না। আর যুবরাজ সালমানের এটি ছিল ২০১৮ সালে খাশোগির হত্যাকাণ্ডের পর প্রথম হোয়াইট হাউস সফর। খাশোগির স্ত্রী বিষয়টিতে খুবই মর্মাহত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমি তার (জামাল) বিধবা হিসেবে আমার ন্যায্য ক্ষতিপূরণও দাবি করছি।

যুবরাজ ২০১৯ সালে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে স্পষ্ট বলেছিলেন, সৌদি আরবের কার্যত নেতা হিসেবে তিনি ‘জামাল খাশোগির হত্যার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন’…বিশেষ করে যেহেতু এটি সৌদি সরকারের কর্মরত ব্যক্তিরা করেছেন। ওই ঘটনার একটি মীমাংসা বা ক্ষতিপূরণ হবে সৌদি সরকারের পক্ষ থেকে আমার ও আমার স্বামীর প্রতি জবাবদিহি বাস্তবায়নের একটি সদিচ্ছা, যার মাধ্যমে বিষয়টি চিরতরে মিটিয়ে ফেলা সম্ভব হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit