মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

হাসনাতের আসনে এনসিপির মনোনয়ন নিলেন অ্যাডভোকেট সাইফুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩২৯ Time View

নিউজ ডেক্স : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার। বুধবার (১৯ নভেম্বর) বিকালে তিনি মনোনয়ন ফরম অনলাইনে ক্রয় ও জমা দেওয়ার বিষয়টি দৈনিক যুগান্তরকে নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার দেবিদ্বার পৌর সদরের মাস্টার প্লাজার মরহুম আবদুল মান্নান মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য এবং ঢাকা ও কুমিল্লা জজকোটের সদস্য হিসেবে বর্তমানে কর্মরত। তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত দেবিদ্বার পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।  অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই যোদ্ধাদের দল, তাদের নেতৃত্বে দেশে বিপ্লব হয়েছে এবং আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। এনসিপির কর্মকান্ড আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তাদের সাথে কাজ করতে চাই। 

 

 

কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ সকাল ১১:২৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit