বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

ঢেঁড়স ভেজানো পানি কি সত্যিই এত উপকারী?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : স্বাস্থ্য সচেতনদের জন্য নতুন ট্রেন্ড হয়ে উঠছে ঢেঁড়স ভেজানো পানি খাওয়া। প্রতিদিন সকালে এক গ্লাস ঢেঁড়স ভেজানো পানির সঙ্গে এক টেবিলচামচ লেবুর রস মিশিয়ে টানা এক মাস খেলে একাধিক স্বাস্থ্যলাভ হতে পেতে পারে । বিশেষজ্ঞদের মতে, ঢেঁড়সের মধ্যে থাকা পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও আঁশ শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অবসাদ কমাতে সাহায্য করে ঢেঁড়সের অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান। এতে ক্লান্তি কমে, সহনশক্তি বাড়ে এবং শরীর দ্রুত শক্তি ফিরে পায়।

কিডনি সুরক্ষায় গবেষণা বলছে, ঢেঁড়সের নির্যাস কিডনির কোষকে রক্ষা করতে পারে। এতে কিডনি ইনফ্লেমেশন কমে এবং অ্যান্টিঅক্সিড্যান্ট এনজাইম সক্রিয় হয়।

শরীরের প্রদাহ কমায় ঢেঁড়সের প্রাকৃতিক বায়োঅ্যাকটিভ যৌগ। লেবুর ভিটামিন সি এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে।

হার্টের জন্য উপকারী ঢেঁড়সের আঁশ। এটি রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত সেবনে হৃদরোগের ঝুঁকি কিছুটা হলেও কমতে পারে।

ঢেঁড়সের মিউসিলেজ (লেসযুক্ত আঁশ) কার্বোহাইড্রেট শোষণ কমিয়ে রক্তে গ্লুকোজের ওঠানামা নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিস আক্রান্তদের জন্য এটি সহায়ক হতে পারে।তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধের বিকল্প নয়।

ঢেঁড়সের অ্যান্টিঅক্সিড্যান্ট লিভারের কোষের ওপর থেকে চাপ কমায় ও ডিটক্স প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সহায়তা করে।

ঢেঁড়সে থাকা ভিটামিন এ, সি, কে ও বিভিন্ন খনিজ শরীরের কোষকে সুরক্ষা দেয়। লেবুর রস যুক্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে।

কীভাবে তৈরি করবেন এই পানীয়?

৩–৪টি তাজা ঢেঁড়স ধুয়ে লম্বালম্বি কেটে নিন। এক গ্লাস পানি ভরে তাতে ঢেঁড়স ভিজিয়ে রাখুন ৮–১২ ঘণ্টা (সারা রাত)। সকালে পানি ছেঁকে নিন। তাতে যোগ করুন ১ টেবিল চামচ লেবুর রস।

(বি দ্র : এই প্রতিবেদন কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/সকাল ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit