রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

রোহিতকে সরিয়ে ওয়ানডের রাজা এখন মিচেল, সুখবর পেলেন বাভুমাও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কার পেলেন নিউজিল্যান্ডার ড্যারেল মিচেল। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মিচেল তার সপ্তম ওয়ানডে সেঞ্চুরি করেন এবং ইন-ফর্ম এই ডানহাতি ব্যাটারের সেই ইনিংসই রোহিতকে টপকে তাকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে এনেছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ ব্যাটার হলেন তিনি।

নিউজিল্যান্ডের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন মিচেল। এর আগে ১৯৭৯ সালে কিউই কিংবদন্তি গ্লেন টার্নার ওয়ানডের নম্বর ওয়ান ব্যাটার হয়েছিলেন। মার্টিন ক্রো, অ্যান্ড্রু জোন্স, রজার টুওস, নাথান অ্যাস্টল, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল ও রস টেলরের মতো  নিউজিল্যান্ডের বিখ্যাত তারকারা তাদের গৌরবময় ক্যারিয়ারে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে জায়গা পেয়েছিলেন, কিন্তু এক নম্বরে উঠতে পারেননি কেউই। এই কীর্তি শুধুই টার্নার আর মিচেলের।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তানের বেশ কয়েকজন খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি করেছেন। ব্যাটসম্যানদের তালিকায় মোহাম্মদ রিজওয়ান পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২২তম, আর ফখর জামান পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে উন্নীত হয়েছেন।

তিন ম্যাচ সিরিজে পাকিস্তান শ্রীলঙ্কাকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে স্পিনার আবরার আহমেদ ১১ ধাপ উঠে ৯ম, আর পেসার হারিস রউফ পাঁচ ধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন। তালিকার শীর্ষে এখনো আফগানিস্তানের রশিদ খান।

কলকাতায় ভারত–দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শেষে উভয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা ৫৫* রানের দারুন ইনিংস খেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সেরা পাঁচে উঠেছেন।

একই ম্যাচে ইনজুরিতে পড়লেও ভারতের শুভমান গিল দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে সেঞ্চুরি করার পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার ধাপ এগিয়ে যৌথভাবে ৩৪তম স্থানে উঠেছেন। মাহমুদুল হাসান জয় তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির সুবাদে ১৯ ধাপ লাফিয়ে উঠে এখন ৭৪তম স্থানে আছেন।

ভারতের জসপ্রিত বুমরাহ প্রথম টেস্টে ছয় উইকেট তুলে নিয়ে টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে তার এক নম্বর অবস্থান ধরে রেখেছেন। তার সতীর্থ কুলদীপ যাদব দুই ধাপ উঠে ক্যারিয়ারসেরা ১৩তম এবং রবীন্দ্র জাদেজা চার ধাপ উঠে ১৫তম স্থানে।
দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন এক ধাপ এগিয়ে ১১তম এবং সাইমন হার্মার ২০ ধাপ এগিয়ে ২৪তম স্থানে এসেছেন। অলরাউন্ডারদের তালিকায় ইয়ানসেন এক ধাপ এগিয়ে এখন পঞ্চম।

টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও নিউজিল্যান্ড সুখবর পেয়েছে। টিম রবিনসন আট ধাপ এগিয়ে ১৫তম, আর ডেভন কনওয়ে সাত ধাপ উঠে যৌথভাবে ৪৮তম স্থানে। বোলারদের তালিকায় বাঁহাতি জ্যাকব ডাফি এক ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে।

পাকিস্তান খেলোয়াড়রাও ঘরের মাঠে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরুর পর টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচসেরা হওয়ায় মোহাম্মদ নওয়াজ চার ধাপ উঠে ২৭তম স্থানে, আর অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ উঠে এখন অষ্টম স্থানে আছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit