সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে প্রতীকের এমপি প্রার্থী ওয়াদুদ ভূইয়ার মতবিনিময়।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি’র সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়ার সাথে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর এলাকার ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে আয়োজিত ইমাম, ওলামা, মাশায়েখ, মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের। ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য।কেন্দ্রীয় বিএনপি’র সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএন‌পির-সহ সভাপ‌তি আবু ইউসুপ চৌধুরী, যুগ্ন সম্পাদক মোশাররফ হো‌সেন, মাটিরাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্ল্যহ,তাইন্দং আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু রেজা মহসিন, যামিনী পাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম, কওমি মাদ্রাসার প্রতিনিধি হাফেজ ওমর ফারুক, ইমাম ও ওলামা মাশা‌য়ে‌কের প‌ক্ষে আক্তারুজ্জামান ফারুকী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি’র সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন,বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান থেকে এ রেওয়াজ শুরু হয়েছে। যুগ যুগ ধরে রেখে কাজ করে আসছে বিএনপি। পাহাড়েও এর ব্যতিক্রম নয়। জামাতে ইসলা‌মের কয়েকটি বিষয়ে সমালোচনা করে ওয়াদুদ ভুইয়া ব‌লেন,জামাত ধর্মকে পুঁজি করে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। বর্তমানে সংগঠনটি পতিত আ’লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনকে ঘিরে তামশা করছে। পিআরসহ কয়েকটি বিষয়ে নিয়ে নির্বাচন ভন্ডুল করতে তৎপর র‌য়ে‌ছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, পতিত আ’লীগ সরকারের মেয়াদে মানুষ ভোট দিতে পারেনি। যার জন্যে বিএনপি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে মামলা, হামলা, নির্যাতন,গুম, খুনের শিকার হয়েছে। মানুষের ভোটে নির্বাচিত হলে পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করবে বিএনপি। অনুষ্ঠানে জেলা ও উপজেলা,পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মাটিরাঙা উপজেলার বিভিন্ন স্থানের ইমাম ও ওলামা মাশায়েখরা অংশ নেন। সন্ধ্যায় মাটিরাঙ্গা বাজারের বাজার ব্যবসায়ীদের সাথে আরও একটি মতবিনিময় সভা করবেন ধানের শীষের প্রার্থী সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit