শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

কিবরিয়া হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—মত যুবদল নেতাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল আর ভোটের পরিবেশ নষ্ট করতেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। তারা বলেন- গোলাম কিবরিয়া হত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে দক্ষিণ যুবদল আয়োজিত ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা তারা এসব কথা বলেন। 

নেতারা বলেন- দেশকে সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচিত সরকার দরকার। ভোট বিলম্বিত করা গোষ্ঠী নানা রকম কলকাঠি নাড়ছেন। 

গোলাম কিবরিয়ার খুনিদের গ্রেফতারে সরকারকে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন- যুবদল ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে। বাধ্য করলে রাজপথে নামবে। 

এ সময় যুবদলের নেতাকর্মীদের ফ্যাসিস্ট বিরোধী যোদ্ধা উল্লেখ্য করে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেন তারা। পরে কাকরাইল থেকে নয়াপল্টনে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit