শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

সিনেমা বদলে দিয়েছে একটি অঞ্চল, নির্মাতাকে স্বীকৃতি জানাল গ্রামবাসী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯০ Time View

বিনোদন ডেক্স : চলচ্চিত্রের শক্তি অকল্পনীয়। কখনো তা একাই এক শ হয়ে ওঠে। একটি গান একটি জনপদের ভাগ্য বদলে দিয়েছে—এরকম গল্পও আছে। এবার বাংলাদেশেও সেরকম এক ঘটনা। একটি সিনেমা বদলে দিয়েছে একটি অঞ্চল। সিনেমাটির নাম ‘নাচোলের রানী’। ১৯৫০ সালের ৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত নাচোল উপজেলায় ইলা মিত্রের নেতৃত্বে সংঘটিত হয় নাচোল কৃষক সাঁওতাল বিদ্রোহ। সে ইতিহাস নিয়ে ছবিটি বানান নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।সিনেমাটি নাচোল উপজেলার চিত্র বদলে দিয়েছে। কেননা ২০০৬ সালে সিনেমাটি মুক্তি পেলে বিশ্বব্যাপী পরিচিতি পায় নাচোল। ছবির শুটিং স্থলে গড়ে ওঠে ইলা মিত্রের নামে সংগ্রহশালা।

বর্তমানে তা পর্যটন স্পট। বদলে যাওয়া নাচোলের বাসিন্দারা ভোলেননি ডায়মন্ডকে। তার অবদান স্মরণীয় করে রাখতে ইলা মিত্র সংগ্রহশালার পাশে স্থাপন করা হয়েছে স্বীকৃতি ফলক। গ্রামবাসীর উদ্যোগ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সম্ভব হয়েছে এটি। ১৬ নভেম্বর ফলকটি উন্মোচন করা হয়। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ডায়মন্ড বলেন, ‘জীবদ্দশায় এমন একটি স্বীকৃতি পাওয়া সত্যিই দুর্লভ’।  ছবিতে ইলা মিত্রের চরিত্রে অভিনয় করেনন শাহানা শুমি। অন্যান্য চরিত্রে কাজল মজুমদার, রবিউল ইসলাম, আফসানা রহমান, সাজ্জাদ, রিপন এবং তপন প্রমুখ। এছাড়া প্রায় ৪৫০ জন সাঁওতাল এবং আড়াইশ পুলিশ সদস্য অভিনয় করেন এই ছবিতে।

 

কুইক নিউজ / মোহন / ১৮ নভেম্বর ২০২৫ / বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit