বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫১ Time View

নিউজ ডেক্স : গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন,গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র। 

তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার  ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেফতারের পর মূল তথ্য জানা যাবে, বলেও জানান তালেবুর রহমান। এখনও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি। এর আগে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়।

 

 

কুইক নিউজ / মোহন / ১৮ নভেম্বর ২০২৫ / দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit