সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আশুলিয়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ‘‘আশুলিয়ায় বিএনপি নেতা বাছেদ দেওয়ানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়’’ শিরোনামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নেতাকর্মীরা। রাজনৈতিক প্রতিহিংসার বর্ষবর্তি হয়ে প্রতিপক্ষের লোকজন তাকে হেয় প্রতিপন্ন করতেই এই অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ বাছেদ দেওয়ান।

বিএনপি নেতাকর্মীরা বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার পরও ক্ষমতার দাপট দেখিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সিএনবির জমিতে অবৈধ বালুর ব্যবসা এবং পার্শ্ববর্তী বংশী নদী থেকে ড্রেজারের মাধ্যমে মাসে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রির যে তথ্য প্রচার করা হয়েছে সেটিও মনগড়া। বিএনপি নেতা বাছেদ দেওয়ানের কোন বালুর ব্যবসা নাই। সে তার পৈতৃক সম্পত্তি ভাড়া দিয়েছেন যেখানে মামুন নামে এক ব্যবসায়ী ট্রলারে করে অন্য জায়গা থেকে বালু এনে তা পাইপের মাধ্যমে ওই জমিতে স্থানান্তর করে বিক্রী করেন। কিন্তু প্রকৃতপক্ষে বংশী নদী থেকে কোন ড্রেজার দিয়ে বালু উত্তলন করা হয়না।

এছাড়া আশুলিয়ায় বংশী নদী থেকে ড্রেজার দিয়ে কোন ধরনের বালু উত্তোলন করা হয়না বলে নিশ্চিত করেছেন পাথালিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আনোয়ার হোসেন। এবিষয়ে বাছেদ দেওয়ান বলেন,ফ্যাসিস্ট সরকারের সময় পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সঙ্গে আঁতাত করে এলাকায় বিভিন্ন ব্যবসা করার যে তথ্য প্রচার করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা এবং কাল্পনিক। আমি ২০০৩ ও ২০০৯ সালে সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরপর দুইবার আওয়ামী লীগ সমর্থিত পারভেজ দেওয়ানের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।

নির্বাচনে নানামূখী অনিয়মের প্রতিবাদ করায় নির্বাচনের দিন পারভেজ দেওয়ান প্রশাসনের সহযোগীতায় আমাকে ভোটকেন্দ্র থেকে আটক করে জেলহাজতে প্রেরন করে। ফ্যাসিস্ট সরকারের বিগত ১৬ বছরের রাজনৈতিক কোন্দলের কারনে আমি কখনও আমার বাড়িতে ঘুমাতে পারেনি। আমার বিরুদ্ধে মামলা-হামলা ও পুলিশ দিয়ে হয়ারানি করায় প্রায় ১ ডজন মিথ্যা মামলার আসামী হয়ে স্ত্রী-সন্তান ও সংসার ছেড়ে আত্নগোপনে চলে যাই।

তিনি আরও বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। বর্তমানে ঢাকা-১৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে আমরা বিএনপি’র নেতাকর্মীরা একজোট হয়ে দলের জন্য কাজ করছি। আমাদের ভিতরে কোন কোন্দল নাই। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করা এবং মামলা বাণিজ্যের অভিযোগ তোলা হয়েছে সেগুলো বানোয়াট এবং ভিত্তিহীন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit