শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

হাসিনার মৃত্যুদন্ডের রায়ে দুর্গাপুরে মিষ্টি বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাট্রইব্যুনাল। এ রায়ে উল্লাস করছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।

সোমবার দুপুরে রায়ের খবর পাওয়ার সাথে সাথে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুঁচানের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে এক আনন্দ মিছিল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে খন্ড খন্ড মিছিল বের করেন নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমাম হাসান আবুঁচান বলেন, দীর্ঘ ১৭ বছর খুনি হাসিনা ঘুম, খুন ও নির্যাতন চালিয়েছে। আজকের রায়ে আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছি। এই রায়ে একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে, যে কেউ অন্যায় করুক, তাঁকে শাস্তি পেতেই হবে।

একই সঙ্গে অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্বাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। আসামিদের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পরে রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন এবং নিজের দায় স্বীকার করেন।

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit