বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

শার্শায় ধানের শীষের বিজয় হলে নতুন বাংলাদেশ, গনতন্ত্র ও তারেক রহমান’র বিজয় হবেমফিকুল হাসান তৃপ্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোর ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন আগামী ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় হলে নতুন বাংলাদেশের বিজয় হবে। বিজয় হবে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের। বিজয় হবে গনতন্ত্রের। তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য শার্শার ১৮০টি গ্রামের সকল নাগরিকদের প্রতি আহবান জানান। এ জন্য তৃনমুল পর্যায় সকল নেতা কর্মিকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের বিজয়ী করতে আহবান জানান।

সোমবার বিকালে শার্শা উপজেলার বাগআঁচড়া মাধ্যমিক হাই স্কুল মাঠে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি কতৃক আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠক ও কর্মি সভা অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তিনি উঠান বৈঠকে উপস্থিত পুরুষ ও নারী ভোটারদের মাঝে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরন করা হয়। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির এ উঠান বৈঠক ও কর্মি সভায় হাজার হাজার নারী ও পুরুষ অংশ নিয়ে এক বিশাল জনসভায় পরিনত হয়।

সোমবার বিকালে বাগআঁচড়া মাধ্যমিক হাই স্কুল মাঠে বিএনপি আয়োজিত ধানের শীষের উঠান বৈঠক ও নির্বাচনি কর্মি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান মিঠু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন যশোর ১ আসনের ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মহসিন কবির।এ ছাড়া উপস্থিত ছিলেন

ও বক্তব্যদেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন আহম্মেদ, বেনাপোল পৌর বিএনপি’র সহ সভাপতি মোঃ শাহাবউদ্দিন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মেহেরুল্লাহ, মোঃ ইসাহক মিয়া, শার্শা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন তাই জেল, আব্দুর রশিদ, আব্দুল হামিদ সরদার, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit