মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ইসলামিক গেমসে উশুতে ব্রোঞ্জ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ আরেকটি পদক পেয়েছে। উশু নারী ৫৬ ওজন কেজি শ্রেণীতে শিখা খাতুন ব্রোঞ্জ জেতেছেন। তিনি সেমিফাইনালে হেরেও এই পদক জিতেছেন। উশুতে বিজিত সেমিফাইনালিস্টও পদক জেতেন।

৬০ কেজি ওজন শ্রেণীতে প্রতিযোগী ছিলেন মাত্র ৬ জন। এজন্য বাংলাদেশের সাকি আক্তারকে আলাদাভাবে ব্রোঞ্জের জন্য লড়তে হয়েছিল। তিউনিশিয়ার উশুকার কাছে হেরে যাওয়ায় তিনি পদক পাননি। একটি প্রতিযোগিতায় সাধারণত আট জন প্রতিযোগী হলে সেমিফাইনালে পরাজিত খেলোয়াড়ও পদক পান। আট জনের কম হলে আলাদা ব্রোঞ্জের লড়াই হয়। সেই লড়াইয়ে হারায় বাংলাদেশ আরেকটি পদক হাতছাড়া করেছে।

সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মোট পদক পাঁচটি। ভারত্তোলক মারজিয়া তিনটি ব্রোঞ্জ, টিটির মিশ্র দল রৌপ্য ও উশুতে শিখা ব্রোঞ্জ জিতেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit