শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- শ্লোগান ও “ পারস্পারিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব ”প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আটোয়ারী উপজেলা শাখার চেয়ারম্যান মু. বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সভায় কাল্ব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। শ্লোগান ও প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান আলোচক হিসেবে জেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ মামুন কবির, কাল্ব আটোয়ারী উপজেলার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান পইম উদ্দীন আহম্মেদ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে কাল্ব এর ঠাকুরগাঁও জেলা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, পঞ্চগড় সদর টিসিইউ চেয়ারম্যান ফারুক আহম্মেদ, ঠাকুরগাঁও সদর উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লিটন, বোদা উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ হকিকুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ নূরে আলম, তেঁতুলিয়া উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ মাসুদ আল করিম সরকার, তেঁতুলিয়া উপজেলা টিসিইউ সেক্রেটারী মোঃ মামুনুর রশিদ, পঞ্চগড় সদও টিসিইউ সেক্রেটারী মোঃ আতাউর রহমান, বোদা উপজেলা টিসিইউ সেক্রেটারী তোজাম্মেল হক, দেবীধস টিসিইউ সেক্রেটারী রাব্বুল আলম, ঠাকুরগাঁও সদও টিসিইউ সেক্রেটারী মোছাঃ রিনি বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয় ও কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারী আতাউর রহমান। বক্তারা শিক্ষকদের ভাগ্যান্নয়নের জন্য এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সমবায়ের প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। সভায় আমন্ত্রিত অতিথিদের মাঝে পরস্কার বিতরণ শেষে শিক্ষকদের লটারী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও ট্রেজারার আবু সালেক মোঃ কামরুজ্জামান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit