সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪ এর মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে: পরওয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

 রাজনীতি ডেক্স : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪ এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। শনিবার (১৫ নভেম্বর) সকালে মোটর সাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার জিরো পয়েন্টের পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নিরপেক্ষ থাকুন। আগামী নির্বাচন স্বচ্ছ করুন।

প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পেয়ে নির্বাচনি কাজ করতে পারে। অতীতে যারা কোন বিশেষ দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি, এসপিরা সব পালিয়ে গেছে। তারা এখন ট্রাইব্যুনালে হাজির। প্রধান বিচারপতি পালিয়ে গেছে। বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে। ডিআইজি পালিয়ে গেছে। পুলিশ কমিশনার পালিয়ে গেছে। ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ভারত চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না।

নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা অতীতে ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে এবার জনগণ তাদের প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়ে শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে। কর্তৃত্বববাদী সরকারের কালো যুগ পেরিয়ে আমরা আজ এক নতুন বাংলাদেশের পথে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ৫৪ বছরে অনেক দল ও মার্কা দেখেছি। নৌকা, লাঙ্গল, ধানের শীষ দেখেছি। প্রতিটি শাসনে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, ক্ষুধা, দারিদ্র, অন্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হয়নি।

মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হলে দেশে শান্তি আসতে পারে না এটি প্রমাণিত। তাই আসুন আগামীতে কুরআনের রাষ্ট্র গড়ি। খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) সংসদ সদস্য পদপ্রার্থী মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা, দামোদর হয়ে শোভাযাত্রাটি শিরোমনি শহীদ

মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে এ শোভাযাত্রা গোটা ডুমুরিয়া ও ফুলতলাসহ খুলনা জেলা দাঁড়িপাল্লার শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা মিয়া গোলাম পরওয়ারকে উন্নয়নে কারিগর বলে শ্লোগানের জবাব দেন। মিয়া গোলাম পরওয়ার তাদেরকে উদ্দেশ্য করে জাতীয় পতাকা নিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান।  এ সময় তিনি বলেন, সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত ও আধুনিক খুলনা গড়ে তোলার লক্ষ্যে আমরা সর্বস্তরের মানুষের কাছে পরিবর্তনের এ বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজকের এই আয়োজন। সুখে-দুঃখে মানুষের কল্যাণে আমরা সবসময় আছি এবং দল-মতের ঊর্ধ্বে উঠে এ ভূমিকা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দীর্ঘ বছরের পর বছর ধরে আমাদেরকে স্বাভাবিকভাবে কার্যক্রম করতে দেওয়া হয়নি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারছি আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। মানুষ সব দলকে দেখেছে, তাই এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন চায়, তাই তারা বসবাসযোগ্য শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। জামায়াতের এই নেতা বলেন, নতুন প্রজন্ম ঢাবি, জাবি, চবি, রাবিতে পরিবর্তন এনেছে। তারা ৫৪ বছরের শাসনের দেশকে বদলে দিয়েছে। যার ধারাবাহিকতায় জাতি আগামী নির্বাচনেও দেশে একটি পরিবর্তন আনবে ইনশাআল্লাহ।

যারা ১০০ কোটি টাকা নিয়ে নমিনেশন এনেছে তাদের অসৎ উদ্দেশ্য আছে উল্লেখ করে তিনি বলেন, তারা নির্বাচিত হলে দুর্নীতি করবে। তাই সৎ যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার মধ্যদিয়ে আগামীর দেশকে পরিবর্তনের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। খুলনার জিরো পয়েন্টের পথ সভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমির জি এম আব্দুল গফুর। এতে আরও বক্তৃতা দেন খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাউসুল আযম হাদী,

শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মোস্তফা আল মুজাহিদ, আশরাফুল আলম, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ফকির ও সেক্রেটারি ইলিয়াস হোসাইন, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, খানজাহান আলী থানা আমির ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, হরিণটানা থানা সেক্রেটারি এডভোকেট ব ম মনিরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, গাজী সাইফুল্লাহ, গাজী মোর্শেদ মামুন, মাওলানা সাইফুল হাসান, আব্দুর রশিদ, মোমিনুর রহমান, লিমন, মফিজুর রহমান, আবু তাহের, ইমরান হোসেন, আব্দুস সাত্তার, আল আমিন গোলদার, আলী আকবার মোড়ল, মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ।

 

কুইক নিউজ / মোহন / ১৫ নভেম্বর ২০২৫ / বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit