মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরক পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত ৯

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ Time View

নিউজ ডেক্স : ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাঁও থানায় জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়, নিহতদের বেশির ভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক টিমের কর্মকর্তা, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন।

শ্রীনগর প্রশাসনেরও দুই কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।পুলিশ জানায়, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো নওগাঁও থানায় আনা হয়েছিল। সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার সময়ই হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে।আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

তাদের দ্রুত ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশিম ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এসকেআইএমএস) ভর্তি করা হয়েছে।ঘটনার পরই শীর্ষ পুলিশ কর্মকর্তারা নওগাঁও থানা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেন। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হচ্ছে।

 

 

কুইক নিউজ / মোহন / ১৫ নভেম্বর ২০২৫ / সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit