বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বিহারের পর এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ খতম করব: নরেন্দ্র মোদী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের ব্যাপক জয়ের পর এবার নজর পশ্চিমবঙ্গের দিকে ঘোরালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিজয়উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন—বিহারের পর এবার ‘জঙ্গলরাজ’ উঠিয়ে দিতে বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিহারের পর এখন বাংলা থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলবে বিজেপি। গঙ্গা যেমন বিহার পেরিয়ে বাংলায় আসে, তেমনি বিহারের জয় বাংলায় বিজেপির বিজয়ের পথ দেখিয়েছে।’ কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম এবং পশ্চিমবঙ্গ—এই পাঁচ রাজ্যে বিজেপি কর্মীরা আরও উজ্জীবিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

বিহারের নির্বাচনী ফলাফলে ২৪৩ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসন দখল করেছে এনডিএ। জোটের ঝুলিতে গেছে ১৯৬-এর বেশি আসন, যার মধ্যে এককভাবে ৮৫টির বেশি আসন পেয়েছে বিজেপি। এই বিশাল জয়ের পরই দলীয় কর্মীদের উচ্ছ্বাসের মধ্যে মোদী পশ্চিমবঙ্গ প্রসঙ্গে কড়া বার্তা দেন।

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় অনুপ্রবেশ ইস্যু আবারও বড় আলোচ্য হবে। এছাড়া নারীর নিরাপত্তা, চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)– এসব ইস্যুতেই লড়াই তীব্র হবে বলে মনে করা হচ্ছে।

 কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/সকাল ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit